Header Ads

Header ADS

০৯ নং তাজপুর ইউনিয়নের প্রকৃত জনগনের সেবক হতে চান খোকন।



০৯ নং তাজপুর ইউনিয়নের প্রকৃত জনগনের সেবক হতে চান খোকন।
নাটোরের সিংড়া উপজেলার ০৯ নং তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃমোঃমোস্তাফিজুর রহমান খোকন। দলের দুঃসময়ে নেতা কর্মীদের পাশে ছিলেন তিনি। করোনা কালিন সময়ে জনগণের পাশে থেকে বিভিন্ন ধরনের অনুদান সাহায্যে করেন এবং মাস্ক বিতরন করেন। তিনি নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ করেন। তার পোষ্টার,বিলবোর্ড, ফেষ্টুন ছেয়ে গেছে সমগ্র ইউনিয়ন। এছারাও তিনি মসজিদ, মাদ্রাসা ও গোরস্তানের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
আওয়ামী লীগের দলীয় প্রতিক প্রত্যাশী ইঞ্জিঃমোঃমোস্তাফিজুর রহমান খোকন বলেন বিভিন্ন জনসংযোগ শোডাউনে জনগনের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেয়েছি। তিনি আরও বলেন জনগণের প্রকৃত সেবক হয়ে মাদক,দু্র্নীতি মুক্ত ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়ে তুলবো এবং গরীব অসহায় মানুষের জন্য ভিজি এফ,ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা নিশ্চিত করে জনগনের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাব। ইনশাআল্লাহ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.