সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন খোকন
সিংড়ায় উপজেলার ০৯ নং তাজপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনয়ন উত্তোলন করলেন
ইঞ্জিঃমোস্তাফিজুর রহমান খোকন
নাটোরের সিংড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০ ৯ নং তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আ'লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা প্রদান করেছেন আওয়ামী যুবলীগের নেতা খোকন ভাই।
সিংড়া উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা প্রদান করেন।
মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃমোস্তাফিজুর রহমান খোকন বলেন। আমি আ'লীগ পরিবারের সন্তান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক তুলে দিবেন বলে আশাবাদি। নৌকা প্রতীক পেলে তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন ।
০৯ নং তাজপুর ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় হোক তাজপুর ইউনিয়ন বাসীর।

কোন মন্তব্য নেই