Header Ads

Header ADS

০৯ নং তাজপুর ইউনিয়নে চমক সৃষ্টি করতে চান তরুন উদীয়মান সমাজ সেবক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃমোস্তাফিজুর রহমান খোকন

০৯ নং তাজপুর  ইউনিয়নে চমক সৃষ্টি করতে চান তরুন উদীয়মান সমাজ সেবক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃমোস্তাফিজুর রহমান খোকন 



নাটোরের সিংড়া উপজেলার ০৯ নং তাজপুর ইউনিয়নের তরুন উদীয়মান, সমাজ সেবক, সৎ শিক্ষিত চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃমোস্তাফিজুর রহমান খোকন ভাই ।
অল্প সময়ের মধ্য নিজের অবস্থান পাঁকাপোক্ত করেছেন। প্রচার প্রচারনায় ব্যস্ত সময় কাটছে। তাঁর কর্মী, সমর্থকরা  মানুষের দ্বারে দ্বারে লিফলেট পৌছে দিচ্ছেন।
 ০৯ নং তাজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক একজন সৎ, যোগ্য, শিক্ষিত, পরিশ্রমী হিসেবে পরিচিত। দলের দুর্দিনে  দু:সময় এমনকি ১/১১ এর সময় দলের নেতাকর্মীর পাশে থেকে কাজ করেছেন। তিনি কর্মীবান্ধব। তরুনদের কাছে জনপ্রিয়তায় এগিয়ে আছেন তিনি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৯ নং তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তিনি সকলের নিকট দোয়া ও  প্রার্থী। ইঞ্জিঃমোস্তাফিজুর রহমান খোকন  ভাই বলেন, স্থানীয় সরকারের মাধ্যমে জনগনের প্রকৃত সেবক হতে চাই। মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে নৌকার কান্ডারী হতে  চাই। দলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে চাই। 

তিনি আরো বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া প্রতিটা গ্রামে গ্রামে লেগেছে।  স্থানীয় সরকারে দুর্নীতি কমেছে, কাঙ্খিত উন্নয়ন হচ্ছে। উন্নয়নের পাশাপাশি সু শাসন প্রতিষ্ঠায় আমি কাজ করবো। উন্নয়ন সুশাসন নিশ্চিত করেই জনগণের  সেবক হিসেবে কাজ করতে চাই।

ইউনিয়নের সকল জনগনের দাবি একটাই ইঞ্জিঃমোস্তাফিজুর রহমান খোকন ভাই কে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.